Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

প্রথমবারের মতো নৃত্যশিল্পীর ভূমিকায় লিজা!

09-liza
বিনোদন ডেস্ক:
ক্লোজআপ ওয়ান বিজয়ী শিল্পী লিজাকে প্রথমবারের মতো নৃত্যশিল্পীর ভূমিকায় দেখবে দর্শকরা। সম্প্রতি নিজের নতুন একটি গানের মিউজিক ভিডিও করেছেন লিজা। দিয়াবাড়িতে মিউজিক ভিডিওটির শ্যুটিং হয়েছে। ‘সুরাইয়া’ শিরোনামে সেই মিউজিক ভিডিওতে নেচেছেন তিনি নিজেই। এ মিউজিক ভিডিওতে লিজার সঙ্গে আরো নেচেছেন চারজন ছেলে এবং চারজন মেয়ে নৃত্যশিল্পী। ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। কোরিওগ্রাফিতে ছিলেন আসাদ খান। ‘সুরাইয়া’ গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীতায়োজন করেছেন আরফিন রুমি। অনলাইনে এবং বিভিন্ন টিভি চ্যানেলে মিউজিক ভিডিওটি দেখা যাচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.