প্রথমবারের মত ভোট প্রদান করছেন বিলুপ্ত ছিটমহলের নতুন বাংলাদেশীরা

ডিজার হোসেন বাদশা পঞ্চগড়: পঞ্চগড়ের ৩ টি উপজেলার বিলুপ্ত ৩৬ ছিটমহলযুক্ত ৮ টি ইউনিয়ন ও একটি ইউনিয়নে উপনির্বাচন সহ মোট ৯ টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ চলছে। সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়ে এখন পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। নতুন বাংলাদেশীরা পুরাতন বাংলাদেশীদের সাথে দীর্ঘ লাইনে দাড়িয়ে উৎসবমূখর পরিবেশে ভোট প্রদান করছেন।
সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করার লক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও র্যাবের স্ট্রাইকিং ফোর্স নজরদারী করছেন।
বিলুপ্ত ছিটমহলের নাগরিকরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় জীবনে প্রথমবারের মত ভোটাধিকার প্রয়োগ করছেন আজ।
তিন উপজেলার বিলুপ্ত ছিটমহল সংযুক্ত ৮ টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৩৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৮ জন এবং সদস্য পদে ৩২৬ জন প্রার্থী প্রতিন্দ›িদ্বতা করছেন।
প্রথমবারের মত ভোট প্রদানের আনন্দে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে বিলুপ্ত বিভিন্ন ছিটমহলের বাসিন্দাদের মধ্যে। বেলা বাড়ার সাথে সাথে ভোটার দের ভির বারছে । তবে পুরুষ ভোটার অপেক্ষা মহিলা ভোটারের উপস্থিতি বেশী ।
জেলার ৩টি উপজেলার বিলুপ্ত ছিটমহল যুক্ত ৮ টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা প্রায় দেড় লক্ষ। এর মধ্যে ৩৬ টি বিলুপ্ত ছিটমহল থেকে নতুন করে ৮ হাজার ৯৩৫ জন ভোটার সংযুক্ত হয়েছেন। ৮ টি ইউনিয়নে মোট ৭২ টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে। বিডিপত্র/আমিরুল