Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

প্রধানমন্ত্রীর আগমনে লক্ষীপুরে আওয়ামী লীগের প্রেস ব্রিফিং

লক্ষীপুর প্রতিনিধি : ১৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষীপুরে আগমন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছে জেলা আওয়ামী লীগ। শনিবার (১০ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর ব্যক্তিগত কার্যালয়ে এ আয়োজন করা হয়।
সভাপতি গোলাম ফারুক পিংকু বলেন, আগামী ১৪ মার্চ দুপুরে প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রশাসন ও দলীয়ভাবে সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে। ওইদিন লক্ষীপুরে মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, প্রেসক্লাবের বহুতল ভবনসহ বেশ কিছু দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।
এছাড়াও নবনির্মিত যুব প্রশিক্ষণ কেন্দ্র, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, মজু চৌধুরীর হাট নৌ বন্দরসহ বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন ও ভিত্তি প্রস্তুর স্থাপন করবেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দিপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে। লক্ষীপুর সদর, রামগতি, কমলনগর, রায়পুর, রামগঞ্জ ও চন্দ্রগঞ্জসহ জেলার গুরুত্বপূর্ণ স্থানে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগের সদস্য, মো.মনরুজ্জামান পাটায়ারী,সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো.নিজাম উদ্দিন মুন্না।

Leave A Reply

Your email address will not be published.