Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

প্রধানমন্ত্রীর বাস ভবনের সামনে ব্যতিক্রমী বিক্ষোভ(ভিডিওসহ)

prime-ministerরোববার সকাল ৯টার দিকে গণভবনের পশ্চিম ফটকের উত্তর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ওই যুবককে।তার নাম আবুল কালাম আজাদ। গায়ে সাদা রঙের শার্ট, কালো প্যান্ট ও পায়ে চটি, কাঁধে একটি ব্যাগও রয়েছে তার। আবুল কালাম আজাদের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট এলাকায়।

আজাদ বলেন, স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি তার গ্রামের দরিদ্র কিছু মানুষের ৬০ থেকে ৭০ বিঘা জমি বালু দিয়ে ভরাট করে সেই জমি দখলের চেষ্টা করছেন। এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জমির মালিকরা সবাই আক্রমণ ও হুমকির শিকার।

গণভবনের সামনে অবস্থানের কারণ জানতে চাইলে বলেন, “আমরা গরিব মানুষ। আমাদের কথা কেউ শোনে না। তাই প্রধানমন্ত্রীর কাছে আমার কথা পৌঁছে দিতে চাই। তিনি যদি চান, তাহলে আমিসহ গ্রামের গরিব মানুষরা উপকৃত হব।”

কতদিন এখানে এভাবে দাঁড়িয়ে থাকবে সেটা জানতে চাইলে আজাদ বলেন, “প্রধানমন্ত্রী যতদিন শুনবেন না, এভাবে দাঁড়িয়ে থাকব। প্রয়োজনে এখানে অনশন করব।”

তবে দুপুর ১২টার পর ওই স্থান ছেড়ে যান আজাদ। তিনি বলেন, তাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ সদস্যরা চলে যেতে বললে তিনি চলে আসেন। হতাশার সুরে আবুল কালাম আজাদ বলেন, “কেউ আমার কথা শোনেনি”।

বাংলাদেশেরপত্র/এডি/পি

Leave A Reply

Your email address will not be published.