Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

প্রধানমন্ত্রীর সম্পর্কে কুটক্তি ফেইসবুকে পোষ্ট করায় নবাবগঞ্জে কলেজ ছাত্রীর বিরুদ্ধে মামলা


নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছঁবিতে মানহানিকর ও কুটক্তিমুলক কথা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইস বুকে পোষ্ট করার অপরাধে থানা পুলিশ জামায়াত নেতার মেয়ে মাকছুদা পারভীন সুমি(২৮) নামক এক যুবতীকে আটক করে জেল হাজতে প্রেরন করেছে। সে উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের বামনগড় বাগানবাড়ী গ্রামের জামায়াত নেতা মোঃ মোকছেদুর রহমানের কন্যা। থানার উপ-পরিদর্শক মোঃ সোহেল রানা জানান- গত রবিবার (২১ মে) রাতে তাকে তার বাড়ী থেকে আটক করা হয়। থানা সুত্রে জানা গেছে- ফেইস বুকে পোস্টটি প্রচার হলে তা দেখতে পেয়ে উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ তহিবুর রহমান বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে। নবাবগঞ্জ থানার ওসি(তদন্ত) মোঃ আঃ হাকিম আজাদ- জানান এ বিষয়ে নবাবগঞ্জ থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.