Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

প্রস্তাবিত ৮ম বেতন স্কেল বাতিল করে স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে বেরোবি শিক্ষক সমিতির কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

B R U News 08 06 2015

বেরোবি প্রতিনিধি: প্রস্তাবিত ৮ম বেতন স্কেল বাতিল ও তা পুনঃনির্ধারণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে আজ সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন শিক্ষকবৃন্দ। এতে বেরোবি শিক্ষক সমিতির সভাপতি ড. আর এম হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক ড. পরিমল চন্দ্র বর্মণসহ বিভিন্ন বিভাগের অর্ধ শতাধিক শিক্ষক অংশ নেন। কর্মবিরতির কারনে ওই সময় কোনো বিভাগের ক্লাস অনুষ্ঠিত না হলেও পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৪ এর সামনে অনুষ্ঠিত অবস্থান ধর্মঘট চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সিনিয়র শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। শিক্ষকবৃন্দ বলেন, এই আন্দোলন শিক্ষকদের ন্যয্য সম্মান ও স্বতন্ত্র বেতন স্কেল আদায়ের জন্য, কোনো গোষ্ঠী বা ব্যক্তির বিরুদ্ধে নয়।

চলতি মাসের মধ্যে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নের ঘোষণা দেওয়ার দাবি জানিয়ে শিক্ষকবৃন্দ বলেন, শিক্ষকদের জন্য নতুন বেতন কাঠানো প্রণয়ন ও বাস্তবায়নের মধ্যবর্তী সময়ে ঘোষিত বেতন কাঠামো পুনঃনির্ধারণ করে সকল বৈষম্য দূরীকরণপূর্বক সিলেকশন গ্রেড অধ্যাপকদের বেতন-ভাতা সিনিয়র সচিবদের সমতুল্য করতে হবে। এছাড়াও অধ্যাপকদের বেতন-ভাতা পদায়িত সচিবের সমতুল্য করে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের বেতন কাঠামো ক্রমানুসারে নির্ধারণ করাসহ শিক্ষকদের যৌক্তিক বেতন স্কেল ও মর্যাদা নিশ্চিত করতে হবে। অন্যাথায় আরো কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন শিক্ষকবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.