Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

প্রস্তুত রিবেরি

s-2
স্পোর্টস ডেস্ক:
বায়ার্ন মিউনিখ কোচ পেপ গার্দিওয়ালা জানিয়েছেন, দলের তারকা ফুটবলার ফ্রাঙ্ক রিবেরি লিগের পরের ম্যাচে স্টুটগার্ডের সঙ্গে মাঠে নামতে প্রস্তুত। সাবেক ফ্রেঞ্চ স্ট্রাইকার হাঁটুর ইনজুরির কারণে গত মে মাস থেকে ক্লাবের হয়ে মাঠে নামেননি। এর আগে জাতীয় দলের হয়ে কাঁধের ইনজুরির কারণে বিশ্বকাপেও খেলতে পারেননি রিবেরি। আর বিশ্বকাপের পরে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন এই ফ্রেঞ্চম্যান। তবে গার্দিওয়ালা জানিয়েছেন ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারিনায় তিনি নামবেন। গার্দিওয়ালা বলেন, রিবেরির পেশিতে কোনো সমস্যা না থাকলে সে মাঠে নামতে পারবে। গত ১০-১৪ দিন সে কোনো রকম ব্যথা ছাড়া দারুন অনুশীলন করেছে। এদিকে রিবেরির ফিরে আশাকে কেন্দ্র করে খুব বেশি আশাও করছেন না গার্দিওয়ালা। তিনি জানান, এটা ভুললে চলবে না রিবেরি গত তিন-চার মাস ৯০ মিনিটের কোনো ম্যাচে মাঠে নামেন নি। সুতরাং তার কাছে আমাদের খুব বেশি চাওয়া নেই।


Leave A Reply

Your email address will not be published.