Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

প্রস্তুত লিটন

স্পোর্টস ডেস্ক:
সুযোগ পেয়েছিলেন পাকিস্তান সিরিজেও। কিন্তু দলের ক্রিকেটারদের অসাধারন ফর্মের দরুন জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয়নি লিটন দাসের। কপাল খুলে যেতে পারে ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট ম্যাচেই। মুশফিকুর রহিমের হাতের আঙ্গুলে ব্যাথা থাকায় ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে উইকেটকিপিং করতে নাও দেখা যেতে পারে মুশফিককে। সেক্ষেত্রে তার বদলে স্ট্যাম্পের পেছনে দাড়াতে পারেন লিটন দাস। তাই একটু রোমাঞ্চিতও বটে লিটন। কিন্তু অভিষেক ম্যাচেই পরীক্ষার সম্মুখীন হতে হবে এই ক্রিকেটারকে। গত শনিবার গনমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে লিটন দাস বলেন, ‘ক্রিকেটের মূল খেলাটাই হচ্ছে টেস্ট ক্রিকেট। প্রত্যেকটা খেলোয়াড়ের স্বপ্ন থাকে টেস্ট ম্যাচ খেলার। ভারতের বিপক্ষে আমার অভিষেক হয়ে গেলে, অবশ্যই ভাগ্যবান মনে করব নিজেকে। টেস্ট মানেই অনেক ধৈর্যের খেলা। এর নামই তো টেস্ট, মানে পরীক্ষা। প্রত্যেক ক্রিকেটারকেই এখানে পরীক্ষা দিতে হবে। আমাকেও এখানে পরীক্ষা দিতে
হবে এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।’ ভারতের বিপক্ষে অভিষেক হওয়া প্রসঙ্গে লিটন বলেন, ‘আসলে তেমন কোনো উত্তেজনা কাজ করছে না। সব সময়ই পরিকল্পনা থাকে যে কোনো সময়, যে কোনো সিচুয়েশনেই মাঠে নামার। সুযোগ পেলে অবশ্যই ভাগ্যবান মনে করব নিজেকে। কেননা ভারত টেস্ট র‌্যাঙ্কিংয়ে ১ থেকে ৩ নাম্বারে মধ্যে থাকে সব সময়। তাদের বিপক্ষে অভিষেক হলে অনুভূতি ভিন্নই হবে।’

Leave A Reply

Your email address will not be published.