Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

‘প্রেম নয় ভালোবাসায়’

02_Sajol-Momবিনোদন ডেস্ক:
অর্পিতার কাছে ইভান একজন বিশ্বস্ত স্বামী। অর্পিতা মনে করে তার স্বামী তাকে ছেড়ে কারও কাছেই কখনও যাবে না। হঠাৎ তাদের জীবনে ইমি নামের একজনের আবির্ভাব হয়। সে পেশায় ডাক্তার কিন্তু আরেক দিকে সে থাকে ইভানের বন্ধু। এরপর তিনজনের মধ্যে প্রেম ভালোবাসা নিয়ে ঘটতে থাকে নানা ঘটনা। অনুরূপ আইচের রচনা এবং শাহজাদা মামুনের পরিচালনায় ‘প্রেম নয় ভালবাসা’ গল্পে দেখা যাবে বাকি ঘটনা। পরিচালক জানান, ‘গল্পটি প্রেম ভালোবাসা নিয়েই। প্রেম অনেক স্বার্থপর এখানে। কেউ প্রেমকে ভালোবাসা ভেবে ভুল করে আর কেউ ভালোবাসাকে প্রেম ভেবে ভুল করে। আসলে প্রেম একজনের সাথে হয় ভালোবাসা অনেকের সাথেই হতে পারে। বাকিটা দর্শকদের দেখার জন্য রইলো।’ এ নাটকে ইভান আর অর্পিতার চরিত্রে অভিনয় করেছেন সজল এবং মম। আর ইমি চরিত্রে রয়েছেন আমব্রিন।

Leave A Reply

Your email address will not be published.