Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

প্রেম প্রণয়, অত:পর ধর্ষণ মামলায় হাজত বাস

jhjমেহেরপুর প্রতিনিধি: মোবাইল ফোনে পরিচয়। মন দেয়া নেয়া। সেই সাথে ঘর বাধার স্বপ্ন। লাল শাড়ি পরে বউ হবার অদম্য বাসনা নিয়ে বাপের বাড়ি থেকে পালিয়ে আসা প্রেমিকাকে রাতভর ধর্ষন করেছে স্বপন (২২) নামের এক প্রেমিক। এ ঘটনায় স্বপনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। অপরদিকে ডাক্তারী পরীক্ষার জন্য প্রেমিকাকে পাঠানো হয় মেহেরপুর জেনারেল হাসপাতালে। ঘটনাটি ঘটেছে গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামে বৃহস্পতিবার রাতে।মামলার বিবরনে জানা যায়, মহাম্মদপুর গ্রামের এনামুল হকের ছেলে স্বপনের সাথে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় কুষ্টিয়ার মিরপুর উপজেলার রাজনগর গ্রামের এক মাদ্রাসা ছাত্রীর। প্রথমতঃ পরিচয় ও পরে প্রেমজ সম্পর্ক সেই সাথে ঘর বাধার স্বপ্ন। প্রেমিকবর স্বপনের বিয়ের প্রলোভনে পড়ে বুধবার রাতে বাবার বাড়ি থেকে পালিয়ে এসেছিল ওই ছাত্রীটি। কিন্তু সে স্বপ্ন বাস্তবায়িত হয়নি। বরং স্বপন গ্রামের জনৈক রফিকুল ইসলামের একটি নির্মাণাধীন বাড়িতে রাতভর ধর্ষন করে ফেলে রেখে পালিয়ে যায় ।মেয়েটি পর দিন বৃহস্পতিবার সকালে স্থানীয়দের সহায়তায় বাবার বাড়িতে চলে যায়। পরিবারের পক্ষ থেকে ওই দিন সন্ধ্যায় স্বপনের বিরুদ্ধে গাংনী থানায় একটি ধর্ষন মামলা দায়ের করে প্রেমিকা। এ মামলায় পুলিশ শেষ পর্যন্ত প্রেমিক স্বপনকে আটক করে । গতকাল শুক্রবার সকালে স্বপনকে পাঠানো হয় মেহেরপুর জেল হাজতে আর ডাক্তারী পরীক্ষার জন্য প্রেমিকাকে পাঠানো হয় মেহেরপুর জেনারেল হাসপাতালে।গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, ঘটনাটি মূলতঃ প্রেম বিষয়ক। যেহেতু মেয়েটি প্রেমিক বরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছে সেহেতু এজাহার নিয়ে স্বপনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। মেয়েটির ডাক্তারী পরীক্ষাও করানো হয়। ডাক্তারী পরীক্ষার ফলাফল অনুযায়ি বাকি আইনী পদক্ষেপ নেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.