Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদী ইউনিয়নের বামুন্দী বালিয়াকান্দি বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

সালেহীন সোয়াদ,মধুখালী উপজেলা করেসপন্ডেন্টঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদী ইউনিয়নের বামুন্দী বালিয়াকান্দি বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় পাটের গুদাম, কাপড় এর দোকান, কম্পিউটারে দোকানে আগুন লাগে। এতে আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে বাজারের ঘর মালিক ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন। ব্যবসায়ীদের ধারণা বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে থাকতে পারে।

ফরিদপুর ও মাগুরা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বেলা ১২.২০টার দিকে এসে পৌছালেও তার আগেই বাজারের ৫টি ঘর ও ঘরে থাকা মালামাল অগ্নিকাণ্ডে ভস্মিভুত হয়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন, লিটন ও জাহাঙ্গীরের পাটের গুদামের ৪৬০ মন পাট, নাসিরে কাপড়ের দোকান, সঞ্জয় এর টেইলার্স, হরিপদ মণ্ডলের স্টুডিও ও খায়ের সারের দোকান।

ফায়ার সার্ভিস এর ইন্সপেক্টার কামরুল হাসান জানান, আমরা ঘটনাস্থলে পৌছার আগেই বাজারের ৫টি দোকানঘর পুড়ে যায়। বাজারের আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের প্রায় ১ ঘন্টা সময় লাগে।

ফায়ার সার্ভিসের পি.ডি আতাউল হক ও ডি.এ.ডি আলাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave A Reply

Your email address will not be published.