Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফরিদপুরে অজ্ঞাত পরিচয় গলাকাটা লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর সদর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত কাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের আকেইন গ্রামের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ফরিদপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল কুমার দে জানান, স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এসআই আরও জানান, পাশের গ্রাম থেকে একটি অটোরিকশা উদ্ধার হওয়ায় ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যার পর অটোরিকশা নিতে ব্যর্থ হয়ে ফেলে গেছে। নিহতের পকেটে থাকা একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Leave A Reply

Your email address will not be published.