Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফরিদপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নওগাঁয়-ইয়াবা-ট্যাবলেটসহ-আটক-১

খালেদুর রহমান, ফরিদপুর: ফরিদপুরের কোতয়ালী থানার গোয়ালচামট থেকে মঙ্গলবার রাত ৯ টার দিকে র‌্যাব-৮ অভিযান চালিয়ে ২শ ৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ ব্যাপারে কোতয়ালী থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।
র‌্যাব-৮ জানায় তারা বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গোয়ালচামট মোল্লাবাড়ী সড়কের কলোনী মসজিদের পাশে অবস্থিত পুকুরের পশ্চিম পাশে ঘাটলার উপর একজন লোক মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মেজর আব্দুল্লাহ আল হাসান এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল মঙ্গলবার রাত আনুমানিক ৯ ঘটিকার সময় উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ২শ ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শামীম (৩৫) কে আটক করে। শামীম বিহারী কলোনীর মোস্তফা মিয়ার ছেলে। র‌্যাব এ সময় শামীমের নিকট থেকে ইয়াবা বিক্রির ১৩ হাজার নগদ টাকা উদ্ধার করে। আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘ দিন যাবৎ ইয়াবা সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে। এ ব্যপারে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.