Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফরিদপুরে কোরআন অবমাননা করায় আটক-১

downloadফরিদপুর প্রতিনিধি:  ফরিদপুর জেলার সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রাম থেকে রবিবার সন্ধায় কোরআন অবমাননা করার অভিযোগে বিশু ফকির (৪৫) নামের এক জনকে আটক করেছে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

জানা যায়, ভাটি কানাইপুর গ্রামের বিরাজ মোহন দেবের ছেলে বিশু ফকির অনেক দিন যাবৎ তার বাড়ির কালি মন্দিরে কালি মূর্তির পায়ের নিকট গীতা ও কোরআন শরীফ রেখে তার ভক্তদের নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে আসছিল। মাহবুব কবির নামের এক লোক ছবি তুলে ফেসবুকে দেয় এবং এ ঘটনার কথা স্থানীয় মুসলমানদের নিকট বলে। এ কথা মুহুর্তের মধ্যে সারা এলাকা ছড়িয়ে পড়ে। ফলে রবিবার সন্ধায় শতশত লোক জড় হয়ে বিশুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে ফরিদপুর থেকে এডিসি কামরুজ্জামান লোক এবং ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনা স্থলে পৌছে বিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিশুর উপযুক্ত বিচার হবে বলে এ সময় তারা জনগনকে আস্বস্ত করেন। এ ব্যাপারে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন বিশুর বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে কোর্টে চালান করা হয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.