Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফরিদপুরে ‘গণপিটুনিতে’ নিহত ৩

ফরিদপুর : ফরিদপুরে ডাকাত সন্দেহে ‘গণপিটুনিতে’ তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার রাত ১১টার দিকে সদর উপজেলার কৈজুরী ইউনিয়নে এই ঘটনা ঘটে। হাসপাতাল সূত্র ও স্থানীয়রা এ তথ্য জানিয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গণপতি বিশ্বাস শুভ বলেন, গণপিটুনির শিকার তিন ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনজনই মারা গেছেন।
হাসপাতালে কর্তব্যরত সেবিকা কামরুন নাহার জানান, রাত সাড়ে ১১টার দিকে তিনজনকে আনা হয়েছিল।কৈজুরী এলাকার বাসিন্দারা জানান, বুধবার রাতে ডাকাতির সময় তিনজনকে ধরে পিটুনি দেয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.