Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফরিদপুরে ঘূর্ণিঝড়ে জুটমিল ধ্বসে নিহত ৪

Faridpur sadar - ফরিদপুর সদরফরিদপুর প্রতিনিধি: ঘূর্ণিঝড়ের কারণে একটি জুটমিলের ছাউনি ধ্বসে চারজন নিহত হয়েছেন। এই ঘটনার আরো শতাধিক শ্রমিক আহত হয়েছেন। রবিবার দুপুর একটার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন-বীরেন শিকদার, হযরত আলী, অজ্ঞাত এক নারী ও কিশোর।
বেলা সাড়ে ১২টার দিকে ঝড় শুরু হয়। একটার দিকে সদর উপজেলার বাখুণ্ডা এলাকার জোবাইদা করীম জুট মিলের একটি শেড ভেঙে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। পরে সেখান থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়দের ভাষ্যমতে, শেডের নিচে এখনো অনেক শ্রমিক চাপা পড়ে আছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।
এছাড়া ঝড়ে জেলার বিভিন্ন স্থানে অন্তত ৫০টি ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে।গাছ পড়ে গিয়ে প্রায় দুই ঘণ্টা ফরিদপুর-চরভদ্রাসনের আঞ্চলিক সড়ক বন্ধ ছিল।

Leave A Reply

Your email address will not be published.