Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফরিদপুরে নিজবাড়ি থেকে বিতাড়িত পরিবারের সংবাদ সম্মেলন

ফরিদপুর থেকে মোঃ খালেদুর রহমান ঃmamla-1_36

ফরিদপুরের সালথা উপজেলার বড় খারদিয়া গ্রামের ইনু মিয়ার স্ত্রী বাসনা বেগম একই গ্রামের রাজা মিয়ার ছেলে কামাল মিয়ার দ্বারা নির্যাতিত ও বাড়ি থেকে বিতাড়িত হয়ে ন্যায় বিচারের দাবীতে রবিবার বেলা ১১ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।
এ সময় লিখিত বক্তব্যে বাসনা বেগম জানান কামাল মিয়া (কামাল মেম্বর) ২০১২ সালে একটি জমি বন্ধক রেখে তার নিকট থেকে ১ লক্ষ ৭৫ হাজার টাকা নেয়। অনেক দিন বাসনা সে জমির দখলে ছিল। ২০১৬ সালের প্রথম দিকে বাসনা তার টাকা চাইতে গেলে কামাল মেম্বর তালবাহানা শুরু করে। এ নিয়ে কামাল মেম্বরের সাথে বাসনা বেগমের পরিবারের মনমালিন্য হয়। এ সময় টাকা ফেরত না দিয়েই কামাল মেম্বর জমির দখলে যায়।এ অবস্থায় আবার টাকা চাইতে গেলে গত ১২ মে কামাল মিয়া লোকজন নিয়ে বাসনা বেগমের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে ঘরে তালা দিয়ে দেয়। উক্ত হামলায় বাসনার জা বেদন বেগম সহ কয়েকজন আহত হলে বাসনা তাদের হাসপাতালে ভর্তি করে।এ ব্যাপারে বাসনা বেগম বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেন ,যার নম্বর ০৭ তারিখ ২৪ মে ২০১৬। বাসনা জানান মামলা করায় কামাল মিয়া আরো ক্ষিপ্ত হয়ে বাসনার পরিবারের সদস্যদের খুন করার হুমকি দিচ্ছে ফলে বাসনা তার পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে বেড়াচ্ছে।সংবাদ সম্মেলনে বাসনা ও তার পরিবারের আট সদস্য কান্নাবিজড়িত কন্ঠে এ ঘটনার তদন্তপূর্বক দোষীদের শাস্তি দাবী করেন এবং তিনি তার বসতবাড়িতে ফিরে যেতে চান।
এব্যাপারে যদুনন্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার কামাল মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমার মধ্যস্থতায় টাকা নেয়া হয় তবে সে টাকা ফেরত দেয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.