Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফরিদপুরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বই বিতরণের উৎসব ।

madhukhali book bitoron picফরিদপুর জেলা প্রতিনিধি তুহিন : ফরিদপুর পৌর সদরসহ সবকটি উপজেলায় গতকাল শুক্রবার প্রাথমিক ও মাধ্যমিক স্কুল গুলোতে বই বিতরনের মহাউৎসব হয়েছে। বছরের প্রথম দিনেই ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরনে তাদের চোখেমুখে উৎসবের ইমেজ দেখা যাচ্ছিল্ল। জানুয়ারী শুক্রবার বেলা ১১টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক স্তরে ১৫৫টি বিদ্যালয় ও ৫৫টি মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে মোট ৫ লক্ষ ১৪ হাজার ৬৬৫ টি বই আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে ১ লক্ষ ৫৬ হাজার এবং মাধ্যমিক পর্যায়ে ৩ লক্ষ ৫৮ হাজার ৬৬৫ টি বই বিতরণ করা হয়। বই বিতরণ উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা। উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহারের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি গোলাম মুনসুর নান্নু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, ম্যানেজিং কমিটির সভাপতি যথাক্রমে হাজি আব্দুস সালাম মিয়া, হাজি মোহাম্মাদ আলী মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ ইকবাল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মো. আ. মালেক, সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল আকন, মো. দেলোয়ার হোসেন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুর্ইায়া সালামসহ বিদ্যালয়ে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ।

Leave A Reply

Your email address will not be published.