Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফরিদপুরে বাস ও মাহেন্দ্রের সংঘর্ষ : নিহত ২ আহত ৭

ফরিদপুর থেকে খালেদুর রহমান ঃ ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে যাত্রীবাহী লোকাল বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রের সংঘর্ষে ঘটনা স্থলে দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় আরো ৭ জন আহত হয়েছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল ৮ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলো ফরিদপুরের সালথা উপজেলার মোঃ হাসান খাঁ ও ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার লিটন শেখ । নিহত ও আহতরা এলাকায় দৈনন্দিন শ্রমিকের কাজ করত বলে জানা যায়। কানাইপুর হাইওয়ে পুলিশের এস আই ওয়াহিদুল ইসলাম জানান ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.