Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফরিদপুরে হেযবুত তওহীদের আয়োজনে জঙ্গিবাদের বিরুদ্ধে মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।

DSCN2507মোঃ খালেদুর রহমান, ফরিদপুর ঃ ফরিদপুর কোতয়ালী থানার কৃঞ্চনগর ইউনিয়নের বাহাদুরপুর বাজারে বুধবার বিকাল ৫ ঘটিকার সময় হেযবুত তওহীদের উদ্দ্যেগে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানববন্ধন, র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও র‌্যালী পরবর্তী আলোচনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের ফরিদপুর ও বরিশাল বিভাগের আমির ডা: মাহবুব আলম মাহফুজ এছাড়াও আরও বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আকবর আলী শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন মোল্লা, কৃষ্ণনগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আ: রাজ্জাক মোল্লা, জেলা মৎস চাষীলীগের নেতা মো: হায়দার । এ ছড়াও উপস্থিত ছিলেন সহকারী বিভাগীয় আমির মো: মহররম আলী, রাজবাড়ী জেলা আমির মো: শামীম আশরাফ ও বীর মুক্তিযোদ্ধা আ: আজিজ, বীর মুক্তিযোদ্ধা লালন শেখ, মুক্তিযোদ্ধা সাংগঠনিক সম্পাদক লাল মাহমুদ, যুবলীগ ওয়ার্ড সভাপতি মো: ফরিদ মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী মো: তোফাজ্জেল মোল্লা, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আকবর, জঙ্গীবাদ নিমূল কমিটির সহ সভাপতি খলিলুর রহমান মোল্লা, ডা. শরিফুল ইসলাম সহ প্রায় দুই শতাধিক স্থানীয় জনগন।সভায় স্থানীয় জনগন ডা: মাহবুব আলম মাহফুজের বক্তব্যের সাথে একমত হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে সকলে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ফরিদপুর হেযবুত তওহীদের আমীর মো: সানাউল্লা।

Leave A Reply

Your email address will not be published.