ফরিদপুরে ৩৬৮ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
ফরিদপুর থেকে মোঃ খালেদুর রহমান ঃ ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বাস্তবটি গ্রামে শনিবার বিকালে অভিযান চালিয়ে র্যাব-৮ ৩৬৮ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এ ব্যাপারে মাদক আইনে নগরকান্দা থানায় একটি মামলা হয়েছে।
ফরিদপুর র্যাব-৮ দল বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন বাস্তবটি গ্রামের ওদুদ মিয়ার বাড়ীর সামনে একজন মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মেজর মোঃ মোস্তফা কায়জার এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল শনিবার বিকালে উল্লেখিত স্থানে পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হতে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের সদস্যরা তাকে ঘেরাও পূর্বক আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী বাস্তবটি গ্রামের লিয়াকত মিয়ার ছেলে মোঃ রিপন (৩২)। এ সময় রিপনের নিকট থেকে রিপনের পরিহিত লুঙ্গীর কোমরের ডান ভাজ হতে ০১টি ছোট নীল রংয়ের পলিথিনের প্যাকেটে রক্ষিত লালচে গোলাপি রং এর মোট ৩৬৮ পিস কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট উদ্ধার করা হয়। এলাকাবাসী জানায় রিপন দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদক ইয়াবা সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে ।
এ ব্যাপারে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।