Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফরিদপুরে ৫৬৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।

SAM_0237মোঃ খালেদুর রহমান. ফরিদপুর ঃ ফরিদপুরের পৌরসদরের লক্ষ্মীপুর থেকে বুধবার রাত ৯ টার দিকে র‌্যাব-৮, অভিযান চালিয়ে ৫শত ৬৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে।
র‌্যাব-৮ জানায় বুধবার রাতে তারা গোপন সূত্রে জানতে পারে যে, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন লক্ষীপুর এলাকার লাশ কাটা ঘরের পাশে অবস্থিত জনৈক সালাম শেখ এর বসত ঘরের পাশে পাকা রাস্তার উপর একজন লোক মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে এএসপি মোঃ হাফিজুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল রাত আনুমানিক ৯ ঘটিকার সময় উল্লিখিত স্থানে অভিযান চালিয়ে ৫শত ৬৫ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বারেক খা (৪২) আটক করে। বারেক লক্ষ্মীপুরের মৃত বাবু খার ছেলে।
আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদক ইয়াবা সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে

এ ব্যপারে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.