Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফরিদপুরে ৮শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

faridpur disফরিদপুর থেকে , মোঃ খালেদুর রহমান ঃ ফরিদপুরের দুইটি পৃথক স্থানে অভিযান চালিয়ে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের আভিযানিক দল ২৫ জুন শনিবার রাত্রি ১০টার দিকে ৮শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ ব্যাপারে থানায় দুইটি মামলা হয়েছে।
র‌্যাব-৮ শনিবার রাতে জানতে পারে যে, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন লক্ষ্মীপুর বস্তির গরু কাটা ঘরের পূর্ব পাশে অবস্থিত কুরবান এর ভাড়াটিয়া মোঃ আকাশ শেখ এর মুদি দোকানে মুদি মালামাল বেচা কেনার পাশা পাশি নিয়মিত ভাবে মাদক বেচা কেনা করে আসছে এবং বর্তমানে তার নিজ মুদি দোকানে মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মেজর আব্দুল্লাহ আল হাসান এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক রাত্রি ১০ ঘটিকার সময় উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে মোঃ আকাশ শেখ (২১)কে ৫১৫ পিস ইয়াবাসহ আটক করে। আকাশ ঐ গ্রামের রতন শেখের পুত্র। আশপাশের লোকজন জানায় আকাশ দীর্ঘ দিন যাবৎ ইয়াবা সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে। এ ব্যপারে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মামলা হয়েছে।
এছাড়া ফরিদপুর জেলার সালথা থানাধীন কাজী বল্লভদী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ব্রীজ এর পশ্চিম মাথা পাকা রাস্তার উপর থেকে মোঃ দুলাল শেখ(২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ২৮৫ পিস ইয়াবাসহ আটক করে র‌্যাব-৮ ।
এ ব্যপারে ফরিদরপুর জেলার সালথা থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave A Reply

Your email address will not be published.