ফরিদপুর-বরিশাল মহাসড়কে ভাঙ্গার ব্রিজ দেবে ভারী যানবাহন চলাচল বন্ধ: যে কোন মুহুর্তে ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা
ভাঙ্গা( ফরিদপুর ) প্রতিনিধি, রবিউল ইসলাম :
গতকাল বৃস্পতিবার ফরিদপুর জেলা ভাংগা উপজেলায় বিশ্বরোড মোড় সংলগ্ন ফরিদপুর-বরিশাল মহাসড়কের ১ নং ব্রীজটি দেবে গেছে। মালবাহী ট্রাকগুলি ব্রীজের এপাড় ওপাড় আটকিয়ে যানযটের সৃষ্টি করেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হোসেন সরকার ঘটনাস্থল পরিদর্শক করেন। তারা জানান পদ্মা ব্রীজ নির্মানের পাথর বোজাই ভারী ট্রাক ব্রীজের উপর উঠলে ব্রীজের উত্তরাংশ দেবে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষনিক ভাবে বিষয়টি জানালে তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এর পর থেকে হালকা গাড়িগুলি সাবধানে পার হচ্ছে, যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ভারী ট্রাকগুলি দুপাশে আটকে আছে। রোডস্ এন্ড হাইওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব ও অহেদুর রহমান তত্বাবধায়ক প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।