ফাইনালে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক:
নেপালের কাঠমাণ্ডুতে চলছে এএফসি অনূর্ধ্ব-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপের খেলা। এ আসরে ‘সাউথ এ্যান্ড সেন্ট্রাল জোন’-এ পড়েছে বাংলাদেশ। আজ (শুক্রবার) সেমিফাইনালে এশিয়ার শক্তিশালী দল ইরানের বিপক্ষে ২-০ গোলের জয় পায় বাংলাদেশের বালিকারা। এ জয়ের ফলে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ম্যাচে ২৮ মিনিটে বাংলাদেশের কৃষ্ণা রানী সরকারের গোলে এগিয়ে যায় লাল-সবুজের পতাকাবাহীরা। আর ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মার্জিয়া (২-০)। উল্লেখ্য, গ্র“প ‘বি’ তে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভুটান ও ভারত। ভারতের বিপক্ষে ১-১ গোলের ড্র করলেও ভুটানের বিপেক্ষে ১৬ গোলের বিশাল জয় পায় বাংলাদেশ। আগামীকাল (২৫ এপ্রিল) বিকেল ৩.৪৫ মিনিটে ফাইনাল ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।