Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

‘ফাস্ট এ- ফিউরিয়াস ৭’! এখন ১ বিলিয়নের চূড়ায়

02-furious-7বিনোদন ডেস্ক:
বহুল আলোচিত থ্রিলার কার অ্যাকশনধর্মী ছবি ‘ফাস্ট এ- ফিউরিয়াস ৭’ মুক্তির ১৭ দিনের মাথায় ১ বিলিয়নের চূড়া স্পর্শ করেছে। নেল মুরিজ ও ভিন ডিজেলের প্রযোজনায় থ্রিলার কার অ্যাকশান মুভি ‘ফাস্ট এ- ফিউরিয়াস-৭’ সিনেমাটি পরিচালনা করেছেন জেমস ওয়ান। আন্তর্জাতিক বাজারে ‘ফাস্ট এ- ফিউরিয়াস’ সিরিজের ব্যাপক সাফল্যের পর উচ্ছ্বসিত পুরো টিম। ‘ফাস্ট এ- ফিউরিয়াস ৭’ ছবিটি আন্তর্জাতিক বাজারে মুক্তি পায় এপ্রিলের প্রথমে। আর আন্তর্জাতিক বাজার থেকে ছবিটি আয় করে ৭৩৫.২ মিলিয়ন ডলার এবং ঘরোয়া সিনেমা হল থেকে সিনেমাটি ২৬৫.৩৫ মিলিয়ন ডলার আয় করতে সমর্থ হয়। সব মিলিয়ে মুক্তির ১৭ দিনেই ছবিটি বক্স অফিসে ১বিলিয়ন ডলারের চূড়া স্পর্শ করেছে। ১ বিলিয়ন ডলারে পৌঁছার খবরটি সবার আগে ‘ফাস্ট এ- ফিউরিয়াস ৭’ -এর অভিনেতা লুডাক্রিস একটি ছবি পোস্ট করে তার ইনস্টাগ্রামে পোস্ট করেন। সিনেমাটি বর্তমান বিলবোর্ডের ১নম্বরে অবস্থান করা ছাড়াও পূর্বের সকল রেকর্ডও ভেঙে দেয়। এপ্রিলে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে মুনাফা তুলে নেয়া সিনেমাও ফাস্ট এ- ফিউরিয়াস ৭। যদিও সিনেমাটি জুলাইয়ে মুক্তি দেয়ার কথা ভেবেছিলো তারা।
উল্লেখ্য, হলিউডের বহুল আকাঙ্ক্ষিত সিনেমা ‘ফাস্ট এ- ফিউরিয়াস-৭’ মুক্তি পায় চলতি মাসের ৩ তারিখ শুক্রবার। নানা কারণেই ছবিটি সারা বিশ্বে প্রবল আগ্রহের তৈরি করে। পল ওয়াকের মৃত্যু সেই আগ্রহ যেন আরো ত্বরান্বিত করে।’ফাস্ট এ- ফিউরিয়াস’ সিরিজের অন্যতম চরিত্রে অভিনয় করতেন পল ওয়াকার। তিনি ২০১৩ সালের ৩০ নভেম্বর গাড়ি দুর্ঘটনায় মারা যান।

Leave A Reply

Your email address will not be published.