Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফিরছেন সমিতা শেঠি!

বিনোদন ডেস্ক:
একসময় বলিউড কাঁপিয়ে বেড়িয়েছেন লাস্যময়ী অভিনেত্রী ও শিল্পা শেঠির ছোট বোন সমিতা শেঠি, হঠাৎ করেই উধাও হয়ে গিয়েছেন তিনি। বেশ অনেকদিন ধরে বলিডের পর্দায় দেখা মেলেনা তার। ফের এই আবেদনমীয় অভিনেত্রীকে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বড় পর্দায় নয়। ভারতের একটি শীর্ষ দৈনিকের মতে, এক সময়ে বলিউডে দ্যুতি ছড়ানো এই অভিনেত্রীকে ফের ঝড় তুলতে দেখা যাবে। তবে ভক্তদের জন্য আফসোসের খবর হচ্ছে, তিনি বড় পর্দায় নন বরং ছোট পর্দায় ফিরতে পারেন। জানাগেছে, ভারতের জনপ্রিয় নাচের অনুষ্ঠান ‘ঝালাক দিখলা জা’ নামের একটি ড্যান্স শো’তে ঝড় তুলতে দেখা যাবে তাকে। ছোট পর্দায় হোক, সমিতা শেঠির ফেরার এমন খবরে অনেকেই মনে করছেন বড় পর্দায়ও ফের ফিরতে পারেন এই মুহাব্বাতিন, যিহার, ক্যাশ, সাথিয়া সিনেমায় অভিনয় করা এই অভিনেত্রী। উল্লেখ্য, সমিতা শেটিও ২০০৯ সালে বিতর্কিত রিয়েলিটি শো ‘বিগ বস’ সিজন থ্রি-তে অংশ গ্রহণ করেছিলেন। কিন্তু বড় বোন শিল্পা ও রাজ কুন্ড্রের বিয়ের জন্য তাকে রিয়ালিটি শো থেকে বের হয়ে গিয়েছিলেন।

Leave A Reply

Your email address will not be published.