Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফিরেই তাক লাগালেন শোয়েব মালিক!

স্পোর্টস ডেস্ক:
জিম্বাবুয়ের বিপক্ষে দুই বছর পর ওয়ানডে দলে ফিরেই তাক লাগালেন শোয়েব মালিক। তিন ম্যাচ ওয়ানডের প্রথম ম্যাচেই তুলে নিলেন শতক। সর্বশেষ সেঞ্চুরিটি এসেছিলো ছয় বছর আগে ভারতের বিপক্ষে। ফর্মহীনতার জন্য গত ২০১৩ সালে দল থেকে ছিটকে যান শোয়েব মালিক। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দলের সঙ্গে সঙ্গে যখন ওয়ানডে দলেও জায়গা পেলেন, তখন জায়গাটা পোক্ত করার ইচ্ছাটা স্বাভাবিক। আর সেটাই করে দেখালেন সাবেক এই অধিনায়ক। সর্বশেষ ৭৫তম ম্যাচে ভারতের বিপক্ষে আসে তার শতক। আর জিম্বাবুয়ের বিপক্ষে শতক করতে তিনি খরচ করেন মাত্র ৭০ বল। এই ইনিংসে ছিলো ১২টি চার এবং দুইটি ছয়। শেষপর্যন্ত ৭৬ বলে ১১২ রান করে পানিয়াঙ্গার বলে সাজঘরে ফেরেন শোয়েব মালিক।

Leave A Reply

Your email address will not be published.