Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফিলিস্তিনি কিশোরকে কুকুর দিয়ে হামলা ইসরাইলের

a7bde28b4389a63dc2dbd83054b6d66d_XLআন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনি এক কিশোরের ওপর ইসরাইলের সেনারা কুকুর দিয়ে হামলা চালিয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও সম্প্রতি ফাঁস হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রনালয়। এছাড়া ইসরাইলের শীর্ষ সামরিক আদালতের সরকারি আইনজীবী বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। সম্প্রতি ইসরাইলের চরম জাতীয়তাবাদী নেতা ও সাবেক নেসেট সদস্য মাইকেল বেন আরি ফিলিস্তিনি কিশোরের ওপর ইসরাইলি সেনাদের কুকুর লেলিয়ে দেয়ার ভিডিওটি তার ফেসবুক পেজে পোস্ট করেন। এর শিরোনাম ছিলো,‘ সেনারা পিচ্চি সন্ত্রাসীকে শিক্ষা দিচ্ছে’। ভিডিওটি পরে সরিয়ে নেয়া হলেও ততক্ষণে এটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, গত বছর ২৩ ডিসেম্বর পশ্চিম তীরের বাফার জোনে ১৬ বছর বয়সী হামজাহ আবু হাশেম নামে ওই কিশোরকে ধরে নিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা এবং একটি কুকুর বার বার তার ওপর হামলা চালাচ্ছে। আবু হাশেমের ওপর হামলা চালানোর জন্য ইসরাইলের একজন সেনা কমান্ডার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকে নির্দেশ দিচ্ছেন। সেনা কমান্ডারের এসব বক্তব্য ইসরাইলের হারেৎজ পত্রিকা অনুবাদ করে প্রকাশ করেছে।

Leave A Reply

Your email address will not be published.