Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফিলিস্তিনীদের উপর ইসরাইলি হামলার প্রতিবাদে পিরোজপুরে কালো পতাকা মিছিল ও সমাবেশ

সাগর চৌধুরী, পিরোজপুর সদর:
নিরস্ত্র ফিলিস্তিনীদের উপর ইসরাইলি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে ২০ দলীয় ঐক্যজোট কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে। শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মার্কেটের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, সহ-সভাপতি আ: ছালাম বাতেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহীদ, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, জেলা যুবদলের কো-কনভেনর মিজানুর রহমান শাহীন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিটু, জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক হাসানুল কবির লীন, সদর থানা যুবদলের আহ্বায়ক গাজী আলমগীর তোতা প্রমুখ।
অপরদিকে বিএনপির কার্যালয় থেকে ২০ দলীয় পতাকা মিছিল বের হবার পরপরই জেলা বিএনপির একাংশ হাতে গোনা কয়েকজন নিয়ে একটি পতাকা মিছিল বের করে এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালকৃষ্ণ টাউন ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি মো. নজরুল ইসলাম খাঁন, এম ডি লিয়াকত আলী শেখ বাদশা, এ্যাড. সৈয়দ সাব্বির আহম্মেদ।

Leave A Reply

Your email address will not be published.