Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফুলবাড়িতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা-মেয়ের আত্মহত্যা

train

ফুলবাড়ি(দিনাজপুর)প্রতিনিধি: জেলার ফুলবাড়ী উপজেলায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা ও মেয়ে আত্মহত্যা করেছে। মৃতরা হলো, উপজেলার রাজারামপুর মাছুয়াপাড়া গ্রামের নিবাস চন্দ্রের স্ত্রী স্বরস্বতী রাণী (৪৫) ও তার মেয়ে ফাল্গুনী রানী (১৫)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টায় স্থানীয়দের খবরে উপজেলার বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন রেলগেটের ৩৬৪/২ পিলার এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। রাতে পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করে।
পুলিশ আরো জানায়, প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে, পারিবারিক কলহের জের ধরে মা ও মেয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।
পার্বতীপুর রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.