Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফুলবাড়ী বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালিত

ফুলবাড়ী প্রতিনিধি, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে গত শনিবার সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক এবি এম আজাদ। এ সময় অনষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার তবারক উল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার মো. নাসির উদ্দিন মাহমুদ, জেলা শিক্ষা অফিসার ভবো শংকর বর্মা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামসুল হক আজিজার রহমান মাস্টার, বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আলতাফ আলী, উক্ত বিদ্যালয়ের সভাপতি খয়বর আলী মিয়া, প্রধান শিক্ষক শরীফ উদ্দিন মিয়া প্রমুখ। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তথা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, আইনবিদ, ব্যবসায়ীসহ সব শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে এ অনুষ্ঠানটি পরিণত হয় এক মহামিলন মেলায়। অনুষ্ঠানমালায় ছিল শিক্ষার্থীদের স্মৃতিচারণা, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, ব্যাচভিত্তিক পরিচিতি। দিনব্যাপী জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে আনন্দে ছড়িয়ে পড়ে অনুষ্ঠান মঞ্চে। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৬৫ সালে স্থাপিত এ বিদ্যালয়টি ফলাফলের দিক থেকে উপজেলায় প্রথম স্থানে রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.