Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফেনীতে পুলিশ সুপারের বাসায় বোমা হামলার ঘটনায় পৃথক মামলা

জেলা প্রতিনিধি, ফেনী:
ফেনীতে পুলিশ সুপারের সার্কিট হাউজের বাসা ও পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপে দুই পুলিশ সদস্য আহতের ঘটনায় পৃথক মামলা দায়ের করেছ পুলিশ। শুক্রবার রাতে ফেনী মডেল থানায় এ দুটি মামলা দায়ের করা হয়।
মামলার এজহার সূত্রে জানা যায়, বিএনপি-জামায়াতের অনির্দিষ্টকালের হরতাল-অবরোধে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী বাইপাস অংশের রামপুর নাসির মেমোরিয়াল কলেজ সংলগ্ন এলাকায় গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায় অবরোধকারীরা। পুলিশ বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এসময় ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক খন্দকার এবং ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহিন মিয়া আহত হন। এ ঘটনায় ফেনী জেলা বিএনপির প্রচার সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি গাজী হাবিবুল্লাহ মানিক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান মাসুদসহ বিএনপির ১৬ নেতাকর্মীকে আসামী করে ফেনী মডেল থানার সেকেন্ড অফিসার পুলিশের উপ-পরিদর্শক জিয়াউল হক খন্দকার বাদী হয়ে এ মামলা করেন।
অপরদিকে পুলিশ সুপার রেজাউল হক পিপি এম’র সার্কিট হাউজের বাসায় ককটেল হামলার ঘটনায় আরো একটি মামলা দায়ের করে পুলিশ। এ মামলায় কারো নাম উল্লেখ করা হয় নি বলে জানায় পুলিশ।
ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান পৃথক মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন।

Leave A Reply

Your email address will not be published.