Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফেনীতে সড়ক দুর্ঘটনায় আহত এসআইয়ের মৃত্যু

ফেনী প্রতিনিধি:
ফেনীতে কাভার্ডভ্যানের চাপায় আহত পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।
এর আগে মঙ্গলবার দিনগত রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে নজির আহম্মদ ফিলিং স্টেশন এলাকায় যানজট নিয়ন্ত্রণ করতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় গুরতর আহত হন এসআই আবুল কালাম।
আহত আবুল কালাম আজাদকে প্রথমে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়? পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সালেহ আহম্মদ পাঠান মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

Leave A Reply

Your email address will not be published.