Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফেরারির বিলাস বহুল সাইকেল

ferrariরকমারি ডেস্ক:
পৃথিবীর বিখ্যাত রেসিং কার ফেরারি। ইতালির এই গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান রেসিং কারের পাশাপাশি বিলাস বহুল স্পোর্টস কারও তৈরি করে। ফেরারি শুধু গাড়িই তৈরি করে না। সাইকেলও তৈরি করে। এই তথ্য বুঝি অনেকেরই জানা নেই। প্রায় ৬০ বছর ধরে ফেরারি সাইকেল উৎপাদনের সঙ্গে যুক্ত আছে। ফেরারির সাইকেলের নাম পিনিনফেরিনা। ফেরারি গাড়ির মতো এটিও মসৃণ ও আকর্ষণীয়। এটিকে বিলাস বহুল বললেও ভুল হয় না। অন্য সাইকেলের তুলনায় এটার দাম অনেক বেশি। ফেরারি সাইকেলের ফেম ক্রোম প্লেট এবং স্টিলের সংমিশ্রণে তৈরি। এটি সিট এবং হাতলের গ্রিপে চামড়া ব্যবহার করা হয়েছে। সাইকেলটিতে ছোট আকারের বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয়েছে। মোটর ব্যাটারি থেকে শক্তি সংগ্রহ করে। ফেরারির সাইকেলের দাম ৯ হাজার ইউরো। বাংলাদেশি টাকায় এটির দাম ৭ লাখ ৫৯ হাজার টাকা। ফেরারি পিনিনফেরিনা মডেলের মাত্র ২৫টি সাইকেল তৈরি করেছে।

Leave A Reply

Your email address will not be published.