Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফের চারদিনের রিমান্ডে দুদু

remandস্টাফ রিপোর্টার:
রাজধানীর মিরপুর থানার গাড়িতে ককটেল নিক্ষেপের একটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মিরপুর থানার গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের দুই মামলায় সাতদিনের রিমান্ডে ছিলেন দুদু। রিমান্ড শেষে সোমবার দুদুকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। তাকে মিরপুর থানার ওই মামলায় সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান মিরপুর থানার এসআই কামারুল হোসেন। শুনানি শেষে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালত। রাজধানীর মিরপুর থেকে গত ১১ জানুয়ারি রাত ৯টায় দুদুকে আটক করে পুলিশ। তিনি মিরপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে তাকে আটক করা হয়।
গত ১২ জানুয়ারি থেকে মিরপুর থানার অন্য দু’টি মামলায় ৫ ও ২ দিন মিলেয়ে মোট সাতদিনের রিমান্ডে ছিলেন শামসুজ্জামান দুদু।

Leave A Reply

Your email address will not be published.