Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফের মালয়েশিয়াগামী ট্রলার ডুবি, নিখোঁজ শতাধিক

troller sinkingকক্সবাজার প্রতিনিধি:
কক্সজাবাজারের কুতুবদিয়া চ্যানেলের খোদাইবাড়ি এলাকায় মালয়শিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় শতাধিক নিখোঁজ রয়েছে। খবর পেয়ে কোস্টগার্ড ও পুলিশ ঘটনাস্থল থেকে ৩১ যাত্রীকে উদ্ধার করেছে বলে এ রিপোর্ট লেখা পর্যন্ত খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধার অভিযানে যোগ দিতে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর উদ্ধারকারী একটি জাহাজ ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিয়েছে বলে তাৎক্ষনিকভাবে জানা গেছে। চট্টগ্রাম কোস্টগার্ডের জনসংযোগ কর্মকর্তা লে. কমান্ডার রাজিবুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধরণা করা হচ্ছে মালয়েশিয়াগামী ওই ট্রলারে দেড় শতাধিক যাত্রী ছিল। কোস্টগার্ড এবং পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.