Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফেলনা টুথব্রাশের ৭ টি ব্যবহার

brush_14383_3792রকমারি ডেস্ক:
দাঁতের সুরক্ষার জন্য প্রতি ৩ মাস অন্তর অন্তর টুথব্রাশ পরিবর্তন জরুরি। কিন্তু অনেকেই টুথব্রাশ কেনার প্রতি তেমন আগ্রহ দেখান না। একেবারে নষ্ট হয়ে গেলে তবেই টুথব্রাশ কেনা হয়। সে যাই হোক, ব্যবহৃত টুথব্রাশের জায়গা হয় ময়লার বালতিতে নয়তো ফেলনা বস্তুর স্টোরে। কিন্তু এই ব্যবহৃত ফেলনা টুথব্রাশেরও রয়েছ দারুণ সব ব্যবহার। বিশ্বাস হচ্ছে না? চলুন না তাহলে দেখে নেয়া যাক এই ব্যবহৃত ফেলনা টুথব্রাশের অজানা দারুণ সব ব্যবহার।

১) দেয়ালের দাগ পরিষ্কার করতে
বাচ্চাদের কারণে কিংবা অসাবধানতা বশত দেয়ালে দাগ লেগে যেতেই পারে। এই দাগ তুলতে অনেকেই নানা জিনিস ব্যবহার করেন এবং কষ্ট করেন। এবার ব্যবহার করুন ফেলনা টুথব্রাশ। একটু শেভিং ক্রিম টুথব্রাশে লাগিয়ে দেয়ালে আলতো করে ঘষলেই কিন্তু দেয়াল থেকে ক্রেয়নের দাগ উঠে যাবে। এছাড়াও একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে ঘষে অন্যান্য নানা দাগ তুলে ফেলতে পারবেন।

২) জুতোর সোল পরিষ্কার করতে
কিছুদিন পড়েই শুরু হবে বৃষ্টি। কাদা তখন জুতোর তলায় লেগে একেবারেই নষ্ট করে ফেলবে জুতো। এছাড়াও নানা ময়লা জুতোর সোলে লেগে যায় কারণ জুতোর সোলে খাজ কাটা থাকে। এই ময়লা অনায়েসে ফেলনা টুথব্রাশ ও ডিটারজেন্টের ব্যবহারে দূর করতে পারবেন।

৩) øিকার্স নতুনের মতো করতে
বাচ্চাদের স্কুলের জুতো থেকে শুরু করে বড়দের øিকার্স সহ যেসকল জুতোর নিচের দিকে একটু সাদা রঙে লাইনিং দেয়া থাকে, সেই জুতোগুলোর সাদা অংশ কিছুদিনের মধ্যেই ময়লা লেগে একেবারে নষ্ট হয়ে যায়। সাদা অংশ আর সাদা থাকে না, যার ফলে বিশ্রী দেখায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে একটি ব্যবহৃত টুথব্রাশে অল্প একটু টুথপেস্ট লাগিয়ে নিন। এরপর তা দিয়ে জুতোর সাদা অংশ ভালো করে ঘষে নিন। এরপর একটি ভেজা কাপড় দিয়ে মুছে নিন। দেখবেন সাদা অংশ একেবারে নতুনের মতোই সাদা হয়ে উঠবে।

৪) কাঠের আসবাব পরিষ্কার করতে
কাঠের আসবাবপত্রে না উপরে ফরমিকা দেয়া পাইউডের আসবাবে খুব সহজেই ময়লা জমে যায়। এই ময়লা তুলতে দারুণ কাজ করবে ফেলনা টুথব্রাশ। বেকিং পাউডার একটি পানি দিয়ে মিশিয়ে পেস্টের মতো করে নিন। এরপর তা একটি ফেলনা টুথব্রাশে লাগিয়ে তা দিয়ে আসবাব অল্প ঘষে নিন এবং পাতলা ভেজা কাপড় দিয়ে মুছে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। এরপর দেখুন জাদু।

৫) কাপড়ের দাগ তুলতে
কাপড়ে দাগ তুলতেও ফেলনা টুথব্রাশের প্রয়োজন রয়েছে। তেলের দাগ হলে তার উপরে বেবি পাউডার ছড়িয়ে ফেলনা টুথব্রাশ দিয়ে ঘষে নিন ভালো করে। এছাড়া অন্যান্য দাগ হলে ডিটারজেন্টে সামান্য পানি দিয়ে পেস্টের মতো তৈরি করে তা দাগের উপর লাগিয়ে ফেলনা টুথব্রাশ দিয়ে ঘষে সেট হতে দিন। এরপর ধুয়ে ফেলুন। ব্যস, দাগ গায়েব।

৬) নখ ও পা পরিষ্কার করতে
মেনিকিউর বা পেডিকিউরের সময় নখ পরিষ্কারের সময় ফেলনা টুথব্রাশ অনেক বেশি উপকারী। নখ পরিষ্কার করতে এর জুড়ি নেই। এছাড়াও যদি বাসায় পিউমিস স্টোন না থাকে তাহলে তার জায়গায় ফেলনা টুথব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিতে পারেন পা।

৭) কী বোর্ড পরিষ্কার করতে
কী বোর্ডের ফাঁকে ময়লা জমা খুবই স্বাভাবিক একটি ব্যাপার। কিন্তু এই ময়লা সহজেই পরিষ্কার করা যায় একটি শুকনো ফেলনা টুথব্রাশ দিয়ে। তাই ব্যবহৃত টুথব্রাশ ফেলে না দিয়ে জমিয়ে রেখে ব্যবহার করুন।

Leave A Reply

Your email address will not be published.