Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফেসবুকে অশ্লীল পোস্ট, রাজধানীতে আটক ৩

atolসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ডেসপারেটলি সিকিং আনসেনসর্ড (ডিএসইউ) নামের একটি গ্রুপ থেকে অশ্লীল পোস্ট দেয়ার অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- জুবায়ের আহমদ (২১), তৌহিদুল ইসলাম অর্নব (১৯) ও মো. আসিফ রানা (১৮)।

গত বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন।

তিনি জানান, আটককৃতরা ফেসবুকে ডেসপারেটলি সিকিং আনসেনসর্ড (ডিএসইউ) নামের একটি গ্রুপের অ্যাডমিন। তবে তাদের গ্রুপের নাম প্রকাশ করতে রাজি হননি সংশ্লিষ্টরা। গতকাল বুধবার বিকালে রাজধানীর একাধিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.