Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফেসবুকে বন্ধুত্ব বাতিলের খবর জানাবে অ্যাপ

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : অনেক ফেসবুক ব্যবহারকারীরই আগ্রহ থাকে যে, ফেসবুকের ফ্রেন্ডলিস্ট থেকে কে তাকে বাদ দিয়ে দিল, সে খবরটি জানার।

এবার ফেসবুকে বন্ধুত্ব বাতিলের সেই খবরটি জানাবে নতুন একটি অ্যাপ। ফেসবুকে কে আপনাকে ব্লক করে দিল বা আন-ফ্রেন্ড করে দিল কিংবা আপনার কোন বন্ধুটি তার ফেসবুক অ্যাকাউন্টটি বন্ধ করে দিল, সহজেই এসব খবর জানাবে ‘হো ডিলিটেড মি অন ফেসবুক’ নামক নতুন একটি অ্যাপ।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েবের খবরে বলা হয়েছে, বিনা মূল্যের এই অ্যাপটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে https://goo.gl/OO99Iq লিংক থেকে এবং আইফোনে https://goo.gl/WbjgBS লিংক থেকে ডাউনলোড করা যাবে।

এ ছাড়া ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারে ফেসবুক ব্যবহারকারীরা তাদের ব্রাউজার এক্সটেকশন হিসেবেও এটি ব্যবহার করতে পারবেন। লিংক: http://goo.gl/uImtEM

Leave A Reply

Your email address will not be published.