Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফেসবুক মেসেঞ্জার বন্ধ করেছে সৌদি সরকার

Facebook-Messenger-750x400প্রযু্ক্তি ডেস্ক: ‘হোয়াটস অ্যাপ’ ও ‘ভাইবার’ বন্ধ করার পর এবার জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের ‘ফেসবুক মেসেঞ্জার’ বন্ধ করে দিয়েছে সৌদি সরকার।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ফ্রি ভিডিও ও ভয়েস কল সার্ভিস অ্যাপ ‘ইমো’র মতো দেশটিতে ফেসবুক মেসেঞ্জারের ভিডিও ও ভয়েস কল ব্যবহার করা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে ‘আইনগত জটিলতা’ কারণে এমনটি হচ্ছে।
যদিও ফিচারগুলো বন্ধের পেছনে পরিষ্কার কোনো ব্যাখ্যা দিতে পারেনি দেশটি। তবে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বলা হচ্ছে, পুরনো টেলিকম প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক মুনাফা ধরে রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিডিও ও ভয়েস কলিং সুবিধার ফলে ইন্টারনেটের মাধ্যমে ফ্রি কলের কারণে অনেক কোম্পানি মুনাফা হারাচ্ছে। ফেসবুক মেসেঞ্জার বন্ধের বিষয়ে এক কর্মকর্তা বলেন, ‘আইনগত বিষয়ে’ কোম্পানিটি ‘শর্ত পূরণে ব্যর্থ’ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যর্থ হলে অন্যদের ক্ষেত্রেও এ ধরনের সিদ্ধান্ত হবে।
এর আগে ‘হোয়াটস অ্যাপ’ এবং ‘ভাইবার’র মাধ্যমে দেশটিতে ইন্টারনেট কলিং সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও ‘ট্যাংগো’ ও ‘লাইন’ এখনও উন্মু্ক্ত রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.