Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বউয়ের পিটুনি খায় ৫ লাখের বেশি সৌদি!

soudi male torture by wifeএক জরিপে দেখা গেছে পাঁচ লাখেরও বেশি সৌদি তাদের স্ত্রীদের মারপিটের শিকার হন। তবে বউয়ের পিটুনি খাওয়া এসব পুরুষের সিংহভাগই বিষয়টি আদালত বা পুলিশকে না জানিয়ে চেপে যায়। রিয়াদভিত্তিক ওয়ায়েই সেন্টার ফর সোশাল অ্যাডভাইস এ তথ্য জানিয়েছে।
ওই সামাজিক পরামর্শ কেন্দ্রের ব্যবস্থাপক শেখ আদেল আল মুতাব্বা বলেন, সৌদি পুরষদের কাছ থেকে আমরা পাঁচ লাখ ৫৭ হাজারেরও বেশি অভিযোগ পেয়েছি যে তারা তাদের স্ত্রীদের কাছে পিটুনি খেয়েছেন এবং এ থেকে বাঁচতে তাঁদের পরামর্শের প্রয়োজন।
সৌদি আরব থেকে প্রকাশিত দৈনিক সাবক পত্রিকাকে তিনি আরও জানান, অভিযোগকারীদের বেশিরভাগই চায় তাদের নাম-পরিচয় গোপন থাক এবং একইসঙ্গে এসব ঘটনাও গোপন থাক। অর্থাৎ স্রেফ নিজেদেরকে সামাজিকভাবে অপদস্থ হওয়ার হাত থেকে রক্ষা করতেই তারা তাদের অত্যাচারী স্ত্রীদের কোর্ট-কাচারির ঝামেলায় ফেলতে চায় না।
কারণ, বউদের বিরুদ্ধে এসব অভিযোগ নিয়ে আইন-আদালত করতে গেলে তা সমাজে একজন পুরুষ হিসেবে উল্টো তাদের অসম্মানের কারণ হয়ে দেখা দিতে পারে। তবে ঘরের বউয়ের হাতে তাদের এই পিটুনি খাওয়ার পেছনের কারণ জানা যায়নি।

Leave A Reply

Your email address will not be published.