Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বগুড়ায় মুশফিককে সংবর্ধনা

জেলা প্রতিনিধি, বগুড়া:
বিশ্বকাপ মিশন শেষে দেশে ফেরা বাংলাদেশ দলের অন্যতম কাণ্ডারি টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম আগামীতে বাংলাদেশ দলের আরো ভালো খেলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। কোয়ার্টার ফাইনালে কয়েকটি সিদ্ধান্ত দলের বিপক্ষে যাওয়াকে পরাজয়ের কারণ বলে তিনি মন্তব্য করেন। তিনি আগামীতে দেশবাসীর চাহিদা অনুযায়ী খেলবেন বলে আশা প্রকাশ করেন।
শনিবার বিকালে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মুশফিককে সংবর্ধনা দেয়া হয়। শহরের কেন্দ্রস্থল সাতমাথায় আয়োজিত এই অনুষ্ঠানে শত শত ক্রিকেট ভক্ত মুশফিককে ফুলেল শুভেচ্ছা জানান। বাংলাদেশ দলের অন্যতম সফল ও ধারাবাহিক ব্যাটসম্যান বগুড়ার ছেলে মুশফিক সংবর্ধনাস্থলে এসে পৌঁছলে বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ আনন্দ ধ্বনি দিয়ে তাকে স্বাগত জানান। অনুষ্ঠানে জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, পুলিশ সুপার মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন বক্তব্য রাখেন। এছাড়া জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাসহ ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। মুশফিক বলেন, দেশবাসীর দোয়া ও আন্তরিক সমর্থনের কারণেই বিশ্বকাপে বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে খেলে এবার প্রাথমিক সাফল্যের প্রথম ধাপ পূরণ করেছে। আগামী মাসে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ এবং পরে ভারত সিরিজের বিষয়ে বলেন, তারা নিশ্চয় এসে টের পাবে বাংলাদেশ কেমন টিম এবং বাংলাদেশকে হারানো এখন অনেক কঠিন। তিনি এজন্য দেশবাসীর কাছে দলের প্রত্যেকের জন্য দোয়া কামনা করে ভালো খেলার প্রতিশ্র“তি দেন।

Leave A Reply

Your email address will not be published.