Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বগুড়ায় ৪৩ পাসপোর্টসহ দালাল আটক

জেলা প্রতিনিধি, বগুড়া:
বগুড়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৪৩টি পাসপোর্টসহ আতিকুর রহমান (৩০) নামে এক দালালকে আটক করেছে। তবে মালয়েশিয়ার জেলে বন্দি থাকায় পুলিশ সংশ্লিষ্ট আদম ব্যবসায়ীকে আটক করতে পারে নি।
সোমবার ভোরে গাবতলী উপজেলার সন্ধ্যাবাড়ী উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাসপোর্টসহ এ দালালকে আটক করা হয়।
বগুড়া গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক (ওসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৩টি পাসপোর্টসহ দালাল আতিকুর রহমানকে আটক করা হয়েছে।
তিনি জানান, একই এলাকার আলম নামের এক ব্যক্তি আদম ব্যবসার পাশাপাশি নিজেও বিদেশে যাতায়াত করেন। আলম উদ্ধারকৃত পাসপোর্টগুলো আতিকুরের কাছে রাখতে দিয়েছিল। তবে আলম বর্তমানে মালয়েশিয়ার জেলে বন্দি আছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আতিকুর রহমান গোয়েন্দা পুলিশকে জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.