Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বঙ্গবন্ধুর খুনিদের বিচারের দাবিতে লক্ষ্মীপুরে ছাত্রলীগের মানববন্ধন

Lakshmipur BSL Manobbondon Pic 24.08.2016বঙ্গবন্ধুর খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন করে লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগ।

রুবেল হোসেন, লক্ষ্মীপুর: বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের পলাতক খুনিদের বিচারের দাবিতে লক্ষ্মীপুরে ছাত্রলীগের মানববন্ধন করা হয়েছে। লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে ক্যাম্পাস প্রাঙ্গনে বুধবার দুপুরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক রাফসান জানি বাপ্পী’র নেতৃত্বে এসময় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: রাকির হোসেন লোটাস, যুগ্ন আহবায়ক মনোয়ার হোসেন জিহাদ ও রিয়াদ হোসেন রিফাতসহ ছাত্রলীগের বিভিন্ন নেতা-কর্মীরা।
মানববন্ধনে বক্তারা বঙ্গবন্ধুর যে সকল খুনীরা এখনও বিদেশে আত্মগোপনে রয়েছে তাদের দেশে এনে ফাঁসির রায় কার্যকর করার জোর দাবি জানান।

Leave A Reply

Your email address will not be published.