Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে ছাত্রলীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

Sattrolig Photo-1.......10-01-16রংপুর অফিস: রংপুরে বিস্তারিত কর্মসূচির মধ্যদিয়ে গতকাল বরিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রংপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে রবিবার সকালে জাহাজ কোম্পানীর মোড় বাটারগলি এলাকায় জেলা ছাত্রলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচির সূচনা করা হয়। পরে সেখান থেকে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারী বাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কানন, সহ-সভাপতি শামীম সর্দার, জিন্নাত হোসেন লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক শেরে জাহান শাওন, সোহেল রানা, আসাদুদৌল্লা, সাংগঠনিক সম্পাদক এসএম সাব্বির, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন।
বক্তারা অবিলম্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে এনে এবং জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় দ্রুত কার্যকর করার জোর দাবি জানান। সমাবেশ থেকে বক্তারা বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা শাহিনুর ইসলাম গাজী, মনির হোসেন, মোত্তালিব হোসাইন, রুহুল আমিন, মনিরুজ্জামান মনির, মোহাইনুল চৌধুরী মিথুন, আমিনুল ইসলাম, মুখতার এলাহী মুরাদ, এরশাদ খাঁন, সুজন মিয়া, আবু হোসেন, কবির হোসেন, মাইদুল ইসলাম লাবু, মাসুদ আহমেদ, মোহাইমিনুল হাসিব, শরিফুল ইসলাম শরিফ, আল আমিন, টুটুল, আতিকুর রহমান, আপেল, নাজমুল দৌল্লা, নুর মোহাম্মদ, সাইফুল ইসলাম সাজু, কিরণ, সজিব, মোস্তফা পারভেজ জিয়ন, বাবু সুশান্ত, সিমন, রোকনুজ্জামান সাগর, নাহিদ হাসান প্রমুখ।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা ছাত্রলীগ কার্যালয়ে দিনভর মাইকে বঙ্গবন্ধুর ভাষন প্রচার করা হয়।

Leave A Reply

Your email address will not be published.