Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বঙ্গোপসাগরে লঘুচাপ, তিন নম্বর সংকেত

চট্টগ্রাম: বঙ্গোপসাগরে সৃষ্ট সুষ্পষ্ট লঘুচাপের কারণে দেশের চারটি সমুদ্রবন্দরকে স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।  শনিবার (২০ জুন) সন্ধ্যা ৬টায় আবহাওয়ার পূর্বাভাসে (ক্রমিক নম্বর ১) এ সতর্ক সংকেতের বার্তা এসেছে।

এতে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসকে তিন নম্বর তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানোর পাশাপাশি বেশকিছু নির্দেশনাও এসেছে।  নির্দেশনায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে ৫০ কিলোটিমার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে।

শনিবার দুপুর ৬টা পর্যন্ত লঘুচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৭০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৩৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৫৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৬১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে

Leave A Reply

Your email address will not be published.