Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বনানীর ধর্ষণ মামলার আসামি সাদমান ও সাফাত সিলেটে গ্রেফতার

বনানীর আলোচিত ধর্ষণ মামলার আসামি সাদমান ও সাফাতকে সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে আইজিপি মো. শহীদুল হক সংবাদ মাধ্যমকে এ খবর জানিয়েছেন।

সিলেটের পাঠানতলা এলাকা থেকে গ্রেফতারের পর তাদের দুজনকে ঢাকায় আনা হচ্ছে বলে জানিয়েছেন আইজিপি।

গ্রেফতার দুজনের মধ্যে সাফাত (২৬) আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে। সাফাতের সঙ্গে গ্রেফতার সাদমান সাকিফ (২৪)ও এই মামলার আরেক আসামি। সে পিকাসো রেস্তোরাঁর অন্যতম মালিক। তার বাবা রেগনাম গ্রুপের মালিক মোহাম্মদ হোসেন জনি।

Leave A Reply

Your email address will not be published.