Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সহায়তার দাবি বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটির মানববন্ধন

আমিরুল এসলাম, রংপুর:
রংপুর জেলা শাখার উদ্যোগে বন্যা দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ, আমন ধানের চারাসহ সকল কৃষি উপকরণ ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণের দাবিতে গতকাল ৭ সেপ্টেম্বর সকাল ১১.৩০ টায় বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটি রংপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় প্রেসক্লাব চত্ব¡রে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটির জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বাসদ সদস্য পলাশ কান্তি নাগ, আহসানুল আরেফিন তিতু, রোকনুজ্জামান রোকন প্রমুখ।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ অবিলম্বে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রীসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

Leave A Reply

Your email address will not be published.