Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বরিশালে ১০ দফা দাবিতে রসুলপুরবাসীর মানববন্ধন

বরিশাল প্রতিনিধি:
নাগরিক সুবিধা পাওয়ার লক্ষ্যে ১০ দফা দাবিতে মানববন্ধন করেছে বরিশাল নগরীর রসুলপুর এলাকার বাসিন্দারা।
নগরীর অশ্বিনী কুমার হলের সামনের সড়কে গত কাল দুপুরে রসুলপুর নাগরিক অধিকার সংগ্রাম কমিটির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর ১০ দফা দাবিসম্বলিত স্মারকলিপি দেন তারা।
মানববন্ধনে সংগঠনের নেত্রী জহুরা বেগমের সভাপতিত্বে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট এ কে আজাদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা সংগঠক ডা. মনিষা চক্রবর্তী, চারণ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি এইচএম ইমন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বরিশাল সিটি করপোরশনের মেয়রের কার্যালয় থেকে ৩০০ গজ দূরত্বে রসুলপুর। অথচ এখানকার নাগরিকরা সব সুবিধা থেকে দিনের পর দিন বঞ্চিত হয়ে আসছে।
সেখানকার মানুষ অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার, কীর্তনখোলা নদীর জলোচ্ছ্বাস থেকে রক্ষা পেতে বেড়িবাঁধ নির্মাণ, ড্রেনেজ, পয়ঃনিষ্কাশন, মাদক নির্মূলসহ যে ১০ দফার দাবি জানানো হয়েছে তা সবই যৌক্তিক।

Leave A Reply

Your email address will not be published.